× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল জেলা ছাত্রদলের সেই নেতা সবুজ আকন বহিস্কার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ মে, ২০২৫
নেতা সবুজ আকন বহিস্কার

পুলিশ কনস্টেবল স্ত্রীর বিধবা বড় বোনের স্কুল পড়–য়া মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র অভিযুক্ত আসামি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিস্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এরপূর্বে গত ১৯ মে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আপন ছোট বোনের জামাতা সবুজ আকনের বিরুদ্ধে নিজের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর বিধবা মা। ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রাকিবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য মহানগরীর কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলা দায়েরের পর বাদি ও ভিকটিম অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে বাদীর আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান অভিযোগ করেন।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, আদালতের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপন ভায়রার মেয়েকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন (৪১) বাবুগঞ্জ উপজেলার বকশির চর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান আকনের ছেলে। ভিকটিম স্কুল ছাত্রী গোপালগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও তার বাবার মৃত্যুর পর স্ব-পরিবারে তারা গৌরনদী উপজেলার নানা বাড়িতে বসবাস করে আসছেন।


এ ক্যটাগরির আরো খবর..