× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

বরিশালে ৫ ইউনিয়নের নৌকা ৪টি ও স্বতন্ত্র ১ টিতে বিজয়ী

admin
হালনাগাদ: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
নবীগঞ্জ উপজেলায় ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সকল প্রস্তুতি সম্পন্ন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার তিনটি উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামলা জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন ৬ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ওয়ার্কার্স পার্টির হাতুরি মার্কার প্রার্থী শাহিন হোসেন পেয়েছেন ৩ হাজার ৯৩৩ ভোট।

উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: আওরঙ্গজেব ৭ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হারতা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী অমল মল্লিক ১১ হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া উজিরপুরের বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ হাওলাদার ও মুলাদীর বাটামারা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন অশ্রæ।


এ ক্যটাগরির আরো খবর..