× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে ৪১২ কোটি টাকা ব্যয়ে এগিয়ে চলছে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ কাজ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ

বরিশালে ৪১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার”। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক তহবিলের (জিওবি) অর্থায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বরিশাল গণপূর্ত অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ চরআইচা মৌজার বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ৪১২ কোটি টাকা ব্যয়ে বরিশাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তরের সদস্য, বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্প মহা-পরিচালক ও প্রকল্প পরিচালকের সমন্বয়ে একটি টিম প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে একাধিকবার পরিদর্শন এবং পরিচালনা করছেন। পরিদর্শন শেষে প্রকল্প স্থান পিন্থ লেভেল (পিএল) নির্ধারণ এবং কাজের গতি ত্বরান্বিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের কাজ চারতলা বিশিষ্ট পর্যন্ত প্রায় সম্পন্ন হয়েছে। প্রকল্পটিতে নির্মাণ করা হবে অফিস ব্লক, প্ল্যানেটরিয়াম ব্লকসহ প্লাজা ও ডরমেটরি ভবন। এছাড়াও নির্মাণ করা হবে বাউন্ডারী ওয়াল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার” স্থাপনাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়ায় ববি’র শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। আমার শিক্ষার্থীরা এ স্থাপনাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়ায় খুব আনন্দিত।
বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, দক্ষিণাঞ্চলের প্রান্তিক শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক শিক্ষায় শিক্ষিত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বরিশাল গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, মহাকাশ বিষয়ক গবেষণার মাধ্যমে জ্যোতি বিজ্ঞানের দিগন্ত উন্মোচন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার। প্রকল্পটি নির্মাণ শেষে উদ্বোধণের পর এখানকার শিক্ষার্থীরা নভোথিয়েটারের মাধ্যমে মহাকাশ বিষয়ক প্রদর্শনী, ৫ ডি এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল এক্সিবিউস গ্যালারী ও ৫ ডি মুভি থিয়েটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..