× Banner
সর্বশেষ
আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

রুপন কর অজিত

বরিশালে বিএনপির মিছিল থেকে আহ্বায়কসহ গ্রেপ্তার ৮

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
বরিশালে বিএনপির মিছিল

বরিশালে বিএনপির মিছিলে থেকে বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জন গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আসন্ন নির্বাচন বর্জনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে জেলা বিএনপি নেতারা। এ সময় তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল বের করে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল চালিয়ে যায়। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার আলী আশরাফ বলেন, ‘কোনো ধরনের অনুমতি ছাড়া সড়ক অবরোধ করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’


এ ক্যটাগরির আরো খবর..