× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বরিশালে জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৬.৩২

admin
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

বরিশাল প্রতিনিধিঃ  বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৬ দশমকি ৩২। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ শিক্ষার্থী। পাসের হারে এবারো এগিয়ে মেয়েরা।

এ বছর ১ লাখ ১৮ হাজার ৩৯৭ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫২২৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। আর ছাত্রদের মধ্যে এই সংখ্যা ৩২০৮।

৬০ হাজার ৮০৬ জন ছাত্রী পাস করেছে। যার হার ৯৭ দশমিক ০১। অন্যদিকে ৫৩ হাজার ২২৯ ছাত্র পাস করেছে। যার গড় ৯৫ দশমকি ৫৩।

শনিবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের ফল প্রকাশকালে পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম বলেন, পাসের হার ও জিপিএ ফাইভের ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো উপকূলীয় এলাকার শিক্ষার্থীরা সংসারের প্রয়োজনে পড়ালেখার পাশাপাশি অন্য কাজ করে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..