× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বরিশালে চাচার হাতে ভাতিজা খুন

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ মে, ২০২১

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে ভজিডি কার্ডের চাল নিয়ে বিরোধের জেরধরে চাচার হামলায় ভাতিজা নিহত হয়েছে। এ ঘটনায় বুধবার সকালে থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

নিহত রামিন মৃধা (২১) ওই গ্রামের সান্টু মৃধার পুত্র। হামলাকারী চাচা মিন্টু মৃধা (৪০) মো. চেয়ারআলী মৃধার পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য মোঃ মন্টু হাওলাদার সম্প্রতি মিন্টু মৃধার নামে ভিজিডি কার্ড বরাদ্দ করে কার্ডের চাল রামিন ও মিন্টুর মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়ার জন্য বলেন। কিন্তু মিন্টু তার নামে বরাদ্দকৃত কার্ডের চাল উত্তোলন করে একা নিয়ে যায়। এনিয়ে মঙ্গলবার বিকেলে মিন্টু ও তার ভাতিজা রামিনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জেরধরে মিন্টু ও তার সহযোগিরা এক সন্তানের জনক রামিন মৃধাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। মুমূর্ষ অবস্থায় ওইদিন সন্ধ্যায় রামিন মৃধাকে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে রাতেই উন্নতচিকিৎসার জন্য রামিন মৃধাকে ঢাকায় নেয়ার পথে সে (রামিন) মারা যায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের দাদা মো. চেয়ারআলী মৃধা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি তোফাজ্জেল মৃধাকে গ্রেফতার করেছে। তিনি (ওসি) আরও বলেন, এজাহারভূক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..