শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের অর্থোপেডিক্স ওটিতে চিকিৎসা নিতে আসা রোগীকে শারীরিকভাবে নির্যাতনের ভিডিও গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কর্মরত অফিস সহায়ক জি এম নাজমুল হাসান শিশুটিকে নির্যাতন করেছেন মর্মে শিশুটি এবং তার অভিভাবক অভিযোগ করেছেন। এ প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ৭ মার্চ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল এর পরিচালক ব্রি. জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত পৃথক আরেকটি অফিস আদেশে এ বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আর এস ক্যাজুয়ালিটি ডা. মোঃ মাজাহারুল রেজওয়ানকে সভাপতি, সিনিয়র স্টাফ অফিসার ডা. মোঃ শাখাওয়াত হোসেনকে সদস্য এবং মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মোঃ হাসান মেহমুদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।