× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালের হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
হত্যা মামলার প্রধান আসামি

রাজধানর শ্যামপুর এলাকা থেকে বরিশালের হিজলা উপজেলার আলোচিত শরীফ তফাদার হত্যা মামলার পলাতক প্রধান আসামি বাবুল আকনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে সদ্য যোগদানকৃত হিজলা থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নুরুল আমিন বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার শ্যামপুর এলাকায় আত্মগোপনে থাকা হত্যা মামলার অন্যতম আসামি বাবুল আকনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল আকন উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ আকনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৯ শে মার্চ উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের মেঘনা নদীর পাড়ে পরিকল্পিতভাবে ১০/১২ জন মিলে পিটিয়ে গুরুতর আহত করে শরীফ তফাদারকে। পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর ইতিপূর্বে পুলিশ এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার পর থেকে প্রধান আসামি বাবুল আকন আত্মগোপনে ছিলো।


এ ক্যটাগরির আরো খবর..