× Banner
সর্বশেষ
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার

বরিশালের মুকুন্দপট্টিতে গ্যাসের সন্ধান!

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

মো:ফজলে রাব্বি: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে প্রাকৃতিক গ্যাসের সন্ধ্যান মিলেছে। গত কয়েকদিন যাবত ওই ইউনিয়নের মুকুন্দপট্টি নামক এলাকার একটি বিলের মধ্যে এ গ্যাসের উদগিরন হচ্ছে। স্থানীয়রা এ গ্যাস দিয়ে আগুন জ্বালাচ্ছে। এখবর ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে প্রতিদিন উৎসুক জনতা ছুটে যাচ্ছেন।
জানা গেছে- গত কয়েকদিনের তুলনায় অতিমাত্রায় গ্যাস নিগৃত হওয়ায় এলাকাবাসী বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাজনক রয়েছেন।’
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় একটি মসজিদের ইমাম মো. মাইনুল ইসলাম নুর জানান-বিষয়টি বরিশাল জেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও বিষয়টি তদন্তে বা দেখতে কেউ আসেনি। এমতাবস্থায় গ্যাস উদগিরনের পরিমান বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
একই প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক ড. মো. গাজী সাইফুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে রোববার খোঁজ-খবর নিয়ে দেখবেন।’তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন সরদার জানান, বিষয়টি জেলা প্রশাসন এবং মিডিয়াকর্মীদের জানানো হয়েছে। কিন্তু বিষয়টি কেউ খতিয়ে দেখেনি। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় সেখানে বেড়া দিয়ে রাখা হয়েছিলো। অবশ্য একই স্থান থেকে গত ৬মাস আগেও গ্যাস উদগিরণ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিলো।


এ ক্যটাগরির আরো খবর..