× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

বরিশালের গৌরনদীতে  বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
বরিশালের গৌরনদীতে বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন

গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীর উত্তর পালরদী মহল্লায়-
শনিবার ২৬ ডিসেম্বর দিনব্যাপী মাতাজি সাবিত্রী বালা ঠাকুরানীর তিরোধান দিবস উপলক্ষে বাৎসরিক ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া সহ বিভিন্ন এলাকা থেকে তার ভক্ত বৃন্দ  অনুষ্ঠানে যোগ দেন।  দিনব্যাপী ধর্মীয় উৎসবে মাতাজি সাবিত্রী বালা ঠাকুরানীর শিষ্য ও ভক্তবৃন্দ শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে আগত ভক্ত ও শিষ্যদের মাঝে প্রসাদ পরিবেশন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর আইরিন আক্তার শিল্পী
,কাউন্সিলর মোঃ লিটন ব্যাপারী, গোরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান দ্বীপ,  অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ মন্ডল, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, সমাজসেবক সত্য রঞ্জন বিশ্বাস, ডাঃ বিনয় কৃষ্ণ শিয়ালী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..