× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান

বরগুনায় সংখ্যালঘু কানন হালদারকে খুঁটির সাথে বেধে অমানবিক নির্যাতন

admin
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

জয়ন্ত রায়ঃ  বরগুনায় জমিজমা সংক্রান্ত জের ধরে সংখ্যালঘু কানন হালদারকে খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতন করল বেল্লাল হোসেন ও তার ভাই রাব্বি

গতকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কিরনপুর বাসস্ট্যান্ডের পাশে এঘটনা ঘটে।

জানা গেছে, কানন হাওলাদারের বোন কল্পনা হাওলাদার অনেক দিন আগে লাল মিয়ার কাছে জমি বিক্রি করেন কিন্তু, পরবর্তীতে পরিমাপে কম হওয়ায় এ নিয়ে স্থানীয়রা কয়েকবার শালিশ বৈঠকে বসে এবং বিষয়টি মীমাংসা না হওয়ায় ইউপি সদস্য শাজাহান মিয়ার বরাত দিয়ে কাননকে ডেকে আনেন লাল মিয়ার ছেলে বেল্লাল এবং বেল্লাল ও তার ভাই রাব্বি কাননকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন।

পরে স্থানীয় আলফু নামের এক মাছ ব্যাবসায়ী তাকে উদ্ধার করে পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে পৌঁছে দেন। পাথরঘাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ কর্মকার জানান, বিষয়টি নিয়ে আমি পরিষদের জরুরি বৈঠক ডেকেছি। সবার মতামত নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।

স্থানীয় এলাকাবাসী বলেন, এই ঘটনাগুলো কতবার ঘটলে প্রশাসনসহ সরকার কঠিন সিদ্ধান্তে আসবেন? আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..