× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

বরগুনায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

বরগুনার বামনা উপজেলায় টিটু হাওলাদার নামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা।

গুরুতর জখম অবস্থায় টিটুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। টিটু হাওলাদার বুকাবুনিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্প

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জয়নগর এলাকায় আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান সবুজের পথসভার প্রস্তুতি কালে এ হামলার ঘটনা ঘটে।

চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সবুজ বলেন, জয়নগরে আমার পথসভার প্রস্তুতির সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাফ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, তার বন্ধু সজল ও প্রার্থীর শ্যালক রুবেল তালুকদারের নেতৃত্বে ৫ থেকে ৭টি মটোরসাইকেলের একটি বহর টিটুর ওপর হামলা চালায়। টিটু গুরুতর জখম হলে তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে বামনা থানার উপ-পরিদর্শক মজিবর বাংলানিউজকে বলেন, আমি রাস্তার উপর দাঁড়ানো ছিলাম এসময় ৬ থেকে ৭টি মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী এসে অতর্কিত হামলা চালায়। আমি ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ওই স্থান ত্যাগ করে। আমি গুরুতর আহত অবস্থায় টিটুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..