× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নিউজ ডেস্ক

বন্ধুর দুঃসময়ে সহায়তা করা বন্ধুদের কর্তব্য : লায়ন গনি মিয়া বাবুল

admin
হালনাগাদ: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
বন্ধুর দুঃসময়ে সহায়তা করা বন্ধুদের কর্তব্য : লায়ন গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বন্ধুর দুঃসময়ে সহায়তা করা বন্ধুদের কর্তব্য। মানুষ বেঁচে থাকে তার কর্মে। প্রত্যেক বিত্তবান মানুষের উচিত অসহায় মানুষকে সহায়তা করা।
ডিপ্লোমা কৃষিবিদদের ফেসবুক গ্রুপ এসকেডিআই (শেরপুর) এর উদ্যোগে ও আমেরিকা প্রবাসী খন্দকার আবুল হাসান বাদল এর তত্বাবধানে নির্মিত বসতঘর ডিপ্লোমা কৃষিবিদ মাহবুব হোসেনকে প্রদান উপলক্ষে ২০ নভেম্বর শনিবার বিকেলে শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ গ্রামে আয়োজিত আলোচনা সভা ও  দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের বন্ধু মাহবুব হোসেনের জন্যে প্রবাসী বন্ধু খন্দকার বাদলসহ অন্যান্য বন্ধুরা যারা পাশে দাড়িয়েছেন তারে প্রতি আমি কৃতজ্ঞ। তিনি পরবর্তীতেও যে কোন বন্ধুর পাশে দাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরো বলেন, মানবকল্যাণে কাজ করা ইবাদত সমতুল্য। তিনি সকলকে সামথ্য অনুযায়ী মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান। এর পূর্বে ফিতা কেটে এই বসতঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। উল্লেখ্য যে, ডিপ্লোমা কৃষিবিদ মাহবুব হোসেন একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। একসময় তার চাকুরী চলে যায়। এছাড়া তার পারিবারিক নানা সমস্যার কারণে তিনি মানুসিক ভারসম্যহীন এবং নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এসকেডিআই (শেরপুর) ফেসবুক গ্রুপের উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে মাহবুব সুস্থ এবং স্বাভাবিক জীবন-যাপন করছে, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এলাকার লোকজন সকলে এই উদ্যোগের প্রশংসা করছে।
জামালপুর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন শাহীন এর সভাপতিত্বে ও ঢাকার সবুজবাগ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল্লাহ, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান খান, ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ হোসেন ইকবাল, শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন সবুজ, সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান দুলাল। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ঢাকার খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম আজম হিরন, নেত্রকোণা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অপু সরকার, যোগনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসরাত জাহান রিতা, ময়মনসিংহের সহকারী কটন ইউনিট অফিসার মোঃ আইয়ুব আলী, শ্রীবর্দী উপঝেলার সহকারি শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সিলেটের শ্রীমঙ্গল কেয়ারের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ এমদাদ হোসেন, এটিআই গাজীপুরের উপ-সহকারী প্রশিক্ষক হাসনাত শামীমা শিলা, ঝিনাইগাতি উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা খন্দকার মাসুদুর রহমান, সমাজসেবক মোঃ জাকারিয়া ফরাজী প্রমুখ।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মাহবুব হোসেন। দুঃসময়ে বন্ধুরা তার পাশে দাড়ানোর জন্যে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।


এ ক্যটাগরির আরো খবর..