× Banner
সর্বশেষ
বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন; যাদেরকে মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনায় ২ পুলিশ সদস্যও আহত হয়েছে । নিহতরা হলেন রহমত আলী (৩২) ও আবুল কাশেম (৩৮)।

রোববার (১৩ জানুয়ারি) রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল জানান , মাদক উদ্ধার ও পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত গভীর রাতে দিনাজপুর সদরের রামসাগর পূর্ব এলাকায় রাস্তার নিচে ওৎ পেতে থাকে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল সেখান দিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ডিবি পুলিশের উপর অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়।

পরে গোলাগুলিতে ২ মাদক ব্যবসায়ী আবুল কাশেম ওরফে কাইস্সা, লস্কর আলী ওরফে রহমত আলী নিহত হয়। নিহতদের বাড়ি জেলা শহরের লাইনপাড়া সিপাহীপাড়া এলাকায়। এসময় সেখান থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, একটি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতদের নামপরিচয়সহ বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..