× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বনপা’র উদ্যোগে ‘মহাকাশে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, ইফতার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র  উদ্যোগে ‘মহাকাশে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও ২০১৮ সালের এস এস সি তে জিপিএ ৫ পাওয়া বনপা পরিবারের সন্তানদের সংবর্ধনা দেয়া হয়।
গত ২৬ মে রাজধানীর রমনা  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ERC-অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি’র পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মসিহ্-উর-রহমান, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট  এস আর সাহা, দৈনিক একুশে বানীর সম্পাদক আশরাফ সরকার, বিশিষ্ট সাংবাদিক শরিফুল ইসলাম, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলাম আকবর চৌধুরী, অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক ও বনপার সহ-সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, বনপার যুগ্ম সম্পাদক ও ইফতার উপকমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন আশরাফ, বনপার সমাজ কল্যাণ সম্পাদক ও  ইফতার উপ-কমিটির সদস্য সচিব ফখরুল চৌধুরী পরাগ।
প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক প্রযুক্তিবিদ রোকমুনুর জামান রনি’র নেতৃতে বনপা আজ অনেক শক্তিশালী সংগঠন হিসাবে বাংলাদেশ পরিচিত। বনপার গত ১ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা  করে  বক্তব্য রাখেন  যুগ্ম সম্পাদক  ওয়ালী উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক গৌতম সাহা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তাজবীর হোসাইন সজীব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল হাসান, নির্বাহী কমিটির অন্যতম সদস্য গৌরাঙ্গ দেবনাথ অপু, নির্বাহী সদস্য  এম কেফায়েত উল্লাহ খান এবং নির্বাহী সদস্য  মো: আবদুল্লাহ আল মামুন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আরএইচএল নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বনপা নির্বাহী কমিটির সদস্য গন এবং দেশের জেলা/বিভাগ ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
২০১৮ সালের এসএসসিতে জিপিয়ে ৫ পাওয়া বনপা পরিবারে সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে বনপার সিনিয়ার সহ সভাপতি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরীর সন্তান রামিসা চৌধুরী রিস্তা ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য গৌরাঙ্গ দেবনাথ অপু’র সন্তান অনিরুদ্ধ দেবনাথকে বনপা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..