× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

বজ্র ও শিলাবৃষ্টির সম্ভাবনা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

সারা বাংলাদেশের পশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ ছাড়া  বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোররাত থেকেই বেশ কিছু এলাকায় বৃষ্টি দেখা যায়। তীব্র গরমের পর এ বৃষ্টিতে নগরজুড়ে স্বস্তি ফিরেছে। তবে নগরের কোথাও ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি।

এ ছাড়া বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।


এ ক্যটাগরির আরো খবর..