× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

বছরসেরা কুকুরের নাম ম্যাক্স ও বেল্লা

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: বহুদিন আগ থেকেই বিভিন্ন প্রজাতির ‍কুকুরকে ‘জামাই আদরে’ রাখত ইউরোপ-আমেরিকার লোকজন। কুকুরকে পোষ মানাতে থাকার জায়গা, খাবার-দাবার, এমনকি পোশাক পর্যন্ত পরাচ্ছেন তারা। সেক্ষেত্রে কুকুরের তো একটি ভাল নাম লাগবেই।

কারো সন্তান জন্ম নিলে উৎসাহ-উদ্দীপনা নিয়ে তার নাম রাখি আমরা। ওই নাম রাখার দিন আচার-অনুষ্ঠান করতেও দেখা যায়। আর এই নাম রাখাটা বড় দায়িত্ব অভিভাবকদের। কুকুরের নামকরণের ক্ষেত্রেও তেমনি উৎসাহ-উদ্দীপনা দেখান কুকুর মালিকরা।

বাংলাদেশে এমনটা এখনো চোখে পড়ে না। কিন্তু পশ্চিমে এমনটা ঘটছে অহরহ। এই যেমন কুকুর ভালবাসে এমন ব্যক্তিদের ওয়েবসাইট রবার ডটকম সম্প্রতি ২০১৫ সালে রাখা কুকুরের সবচেয়ে জনপ্রিয় নামগুলোর তালিকা প্রকাশ করেছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, শতকরা ৯৪ ভাগ কুকুরমালিক তাদের পোষা প্রাণীকে পরিবারের সদস্য মনে করেন। বিস্ময়ের ব্যাপার হলো, কুকুরের নামকরণের বিষয়টিও শিশুর নামকরণের মতই গুরুত্বের সঙ্গে নেন তারা।

রবার ডটকম জানিয়েছে, শিশুর নামকরণের মতো কুকুরের নামকরণও দিন দিন জনপ্রিয় সংস্কৃতিতে পরিণত হচ্ছে। এই বছর দেখা গেছে, মানুষের সুপরিচিত নামগুলো যেমন ম্যাক্স ও বেল্লা যথাক্রমে পুরুষ ও স্ত্রী কুকুরের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়েছে। শতকরা ৪৯ ভাগের বেশি কুকুরের ক্ষেত্রে এই নাম দুটি রাখা হয়েছে।

২০১৫ সালে বেশিরভাগ  কুকুরের নামই সিনেমার চরিত্রের নামানুসারে রাখা হয়েছে। যেমন- দ্য হাঙ্গার গেমস, হ্যারি পটার ও স্টার ওয়ারস থেকে কাটনিস, হ্যারি ও চিউবাক্কা নামগুলো রাখা হয়েছে। এ ছাড়া খাদ্যদ্রব্যের নাম যেমন- মরিচ, চিনাবাদাম এবং পানীয় যেমন- গ্রিনিস, ব্যান্ডি ও হুইস্কি নামগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

রবার ডটকমের তথ্যানুসারে, এ বছর স্ত্রী কুকুরের জনপ্রিয় নামগুলো হল : ১০. বেইলি, ৯. ক্লি, ৮. সোফি, ৭.ম্যাগি, ৬.সাদি, ৫. লোলা, ৪. মলি, ৩. ডেইজি, ২. লাকি ও ১. বেল্লা।

২০১৫ সালে পুরুষ কুকুরের জনপ্রিয় নামগুলো হল : ১০. টুকার, ৯. বিয়ার, ৮. ডিউক, ৭. টোবি, ৬. রকি, ৫. জ্যাক, ৪. কোপার, ৩. বাডি, ২. চার্লি ও ১. ম্যাক্স।

সূত্র : ইয়াহু নিউজ


এ ক্যটাগরির আরো খবর..