× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৯ মে, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধঃ সিলেট বিভাগী কমিশনার ড. নাজমানারা খানুম বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ভিশন সফল করতে নিরলসভাবে কাজ করেছন।

সিলেট বিভাগের সকল সমস্যা সমাধানে আগামী বাজেটে উপস্থাপনের জন্য পেশ করা হবে। সকলের সার্বিক সহযোগীতা থাকলে আগামী ২ বছরেই সিলেট বিভাগের সকল সমস্যা সমাধান করা সম্ভব। শিক্ষার মানোন্নয়নে ভবন শংকট,শিক্ষক শংকট সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা স্চ্ছতার ভিত্তিতে বাস্তবায়ন তরা হবে। তিনি গতকাল বুধবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেল পর্যায়ে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত কথা বলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং বিআরডিবি কর্মকর্তা এনামুল কবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,এ এসপি সার্কেল পারভেজ আহমদ। এতে বক্তব্য রাখেন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,ওসি এস এম আতাউর রহমান,সাবেক মেয়র ও হিরামিয়া গার্লস স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক তোফজ্জল ইসলাম চৌধরী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন,ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,সএমসির সভাপতি অনন্ত কুমার দাশ প্রমুখ।সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মোঃ আব্দাল করিম,গীতাপাঠ করেন বিপুল চক্রবর্ত্তী। মতবিনিময় সভায় নবীগঞ্জের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তিনি নবীগঞ্জ কাজিরবাজার ইউনিয়ন ভুমি অফিসসহ আরো কয়েকটি নতুন ভবন উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..