× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন কলকাতা উপ-হাই কমিশনার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাই কমিশনের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ রোববার (১ মার্চ) সকালে উপ-হাই কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগষ্ট নিহত তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন উপ-হাই কমিশনার তৌফিক হাসান।

এ সময় উপ-হাই কমিশনারের সহধর্মিনী ইসমত জেরিন, মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান বিএম জামাল হোসেন এবং তার সহধর্মিনী আবিদা সুলতানা, কাউন্সেলর মোঃ বশির উদ্দিন, কাউন্সেলর (ক্রীড়া ও শিক্ষা) শেখ শফিউল ইমাম, প্রথম সচিব (প্রেস) ড. মোঃ মোফাকখারুল ইকবাল ও তাঁর সহধর্মিনী ড. তাসমীমা বেগম, প্রথম সচিব (রাজনৈতিক-১ ও ভিডিও) শামীমা ইয়াসমিন স্মৃতি এবং দ্বিতীয় সচিব (কন্স্যুলার) শেখ শাফিনুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

পরে উপ-হাই কমিশনার ও কমিশনের কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে বিভিন্ন স্থাপনা ও লাইব্রেরী ভবন ঘুরে দেখেন।

এরপর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপ-হাই কমিশনার তৌফিক হাসান বলেন, ‘কলকাতা উপ-হাই কমিশন হচ্ছে বহিঃবিশ্বে বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে মার্চে প্রথম দিন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমরা অনেক আনন্দিত ও খুশি।’

তারা আজই কোলকাতা ফিরে যাবেন বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..