× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর সমাধিতে বাণিজ্যমন্ত্রীর শ্রদ্ধা

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাণিজ্যমন্ত্রী জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত জাতির পিতার পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

শরিয়তপুর উপজেলার চেয়ারম্যান মোবারক আলী শিকদার, রংপুর জেলার গংগাচরা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ আওয়ামী লীগের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..