× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন এবং আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ করেন। পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুকন্যা ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়ী হয়। আওয়ামী লীগ একাই ২৫৯টি আসন পেয়েছে। আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। আর শিগগিরই গঠিত হবে নতুন মন্ত্রিসভা।


এ ক্যটাগরির আরো খবর..