× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির দাবিতে ইবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ১২ আগস্ট, ২০১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পালাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা।

ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, সহ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, সহকারি প্রক্টর ড. সাজ্জাদ হোসেন, ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ প্রমুখ।

সমাবেশ শেষে বঙ্গবন্ধুর পালাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে স্মারকলিপি প্রদান করে ছাত্রলীগ।

উপাচার্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করে তারা। স্মারকলিপিতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের আত্মস্বীকৃত পলাতক খুনীদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনা, ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..