× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ‘সেবা নিন সুস্থ থাকুন’ এ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার নারিকেল বাড়ীয় জেড এ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন এর সার্বিক তত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করে সদর হাসপাতালের আরএমও ডা: লিমন পারভেজ।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন, বীরমুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, নারিকেল বাড়ীয় জেড এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, ডা: লিমন পারভেজ, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস।

দিনব্যাপী ওই এলাকার ২ শতাধিক অসহায় ও দুস্থ রোগিদের চিকিৎসা সেবা প্রদাণ করেন ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও ডা: লিমন পারভেজসহ ১০ জন চিকিৎসক। চিকিৎসা শেষে আগত রোগিদের মাঝে বিনামুল্যে ঔষধ প্রদাণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..