× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি মাজেদের সম্পত্তি বাজেয়াপ্ত

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মাজেদের বসতবাড়িসহ সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিনে সহকারী কমিশনার মো. মনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করেন। সহকারী কমিশনার মনোয়ার হোসেন জানান, আদালতের নির্দেশে ক্যাপ্টেন মাজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, ক্যাপ্টেন মাজেদ দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার সব সম্পত্তি বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছেন। বোরহানউদ্দিন উপজেলার কুতবা মৌজার এক একর ৩৩ শতাংশ ও উপজেলার বড় মানিকা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের কিছু সম্পত্তি আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..