× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েই প্রকাশ্যে এল মুজিব: দ্য মেকিং অফ এ নেশন ছবির পোস্টার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
দ্য মেকিং অফ এ নেশন

গতকাল ১৭ মার্চ বঙ্গবন্ধু মুজিবর রহমানের ১০২ তম জন্মদিন ছিল। তাঁকে শ্রদ্ধা জানিয়েই বৃহস্পতিবার প্রকাশ্যে এল মুজিব: দ্য মেকিং অফ এ নেশন ছবির পোস্টার। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির পরিচালক শ্যাম বেনেগাল। ছবিতে বঙ্গবন্ধু বা মুজিবর রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী আরফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর চরিত্রে নুসরত ইমরোজ তোসা। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যার চরিত্রে থাকবেন নুসরত ফারিয়া।

ভারতের তরফে প্রযোজনা সংস্থা এনএফডিসি এই ছবির পোস্টার প্রকাশ্যে এনেছে। পাশাপাশি আরফিন শুভ, ইমরোজ তোসা এবং নুসরত ফারিয়া পৃথকভাবে নিজেদের ফেসবুক পাতায় এই ছবির পোস্টার শেয়ার করেছেন।

মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর এক একটা কথা মিছরির ছুরির মতো বিঁধেছে শত্রুপক্ষের বুকে। তোমরা একটি মানুষকে খুন করতে পারো কিন্তু তাঁর আদর্শকে নয়। কিংবা আমায় দাবায়ে রাখতে পারবা না-র মতো মন্তব্য এখনও ওপার বাংলার মানুষের মুখে মুখে ঘোরে।

এই ছবিতে মুজিবর রহমানের জন্ম থেকে বঙ্গবন্ধু হওয়া এবং মৃত্যু– গোটা জীবন চক্রটাই তুলে ধরা হয়েছে। মুম্বইয়ের ফিল্মসিটিতে এই ছবির শ্যুটিং শুরু কথা থাকলও সেই শ্যুট পিছিয়ে ২০২১-র ২১ জানুয়ারি শুরু হয়েছে। এখন শেষ পর্যায়ে ছবির প্রোডাকশন।


এ ক্যটাগরির আরো খবর..