× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ঘুষের টাকা সহ বগুড়ার সহকারী কর কমিশনার আটক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

বগুড়া প্রতিনিধি: ঘুষ লেনদেনের সময় বগুড়ার সার্কেল-১৪ কর অঞ্চলে কর্মরত সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে কে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করে।

দুর্নীতি দমন কমিশন(দুদক) বগুড়া কার্যালয় সূত্র জানা যায়, জেলার নন্দীগ্রাম উপজেলার ব্যবসায়ী ইউনুছ আলী কয়েক বছর আগে বেশ কিছু জমি বিক্রি করেন। এ বছর তার আয়কর ফাইলে জমি বিক্রির বিষয়টি দেখাতে চান। এজন্য তিনি কর অফিসে যোগাযোগ করলে গত ছয় মাস ধরে তার ফাইলটি আটকে রাখা হয়। একপর্যায়ে সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

অসহায় ইউনুছ আলী কোনো কুলকিনারা না করতে পেরে বিষয়টি নিয়ে দুদকের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামানের তত্বাবধানে একটি দল কর অফিসে (সার্কেল-১৪) ওই কর্মকর্তাকে আটকের জন্য ফাঁদ পাতে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে অভিযোগকারী ইউনুছ আলী সহকারী কর কমিশনারের কক্ষে প্রবেশ করে ঘুষের ৫০ হাজার টাকা দেন। এ সময় দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে দুদকের দলটি তার কক্ষে প্রবেশ করে অভিজিৎ কুমার দের টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধার করেন। পরে দুদকের দল সহকারী কর কমিশনার অভিজিৎ কুমারকে আটক করেন।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, আটক অভিজিৎ কুমারের টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধারের পর তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা করা হবে। একই সঙ্গে তার অনিয়মের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..