× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বগুড়ায় রেমিট্যান্স সচেতনতা সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ১৯ এপ্রিল ২০২৬ বগুড়ার মহাস্থানগড় এজেন্ট ব্যাংকিং আউটলেটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজনে বৈধ বা ফরমাল চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা হুন্ডির মতো অবৈধ চ্যানেলগুলোর ঝুঁকি তুলে ধরেন।

কর্মকর্তারা বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো কেবল নিরাপদ ও সুরক্ষিতই নয়, বরং এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। সম্মেলনে প্রবাসীদের পরিবারের জন্য বিশেষভাবে তৈরি ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এই অ্যাকাউন্ট সেবার মাধ্যমে রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের জন্য সঞ্চয়, লেনদেন এবং বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ আরও সহজ হবে, যা প্রবাসী পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা প্রবাসীদের পাঠানো অর্থ কেবল দৈনন্দিন খরচে ব্যয় না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেমন- শিক্ষা, ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ, সঞ্চয় এবং সম্পদ কেনার কাজে ব্যবহারের পরামর্শ দেন। তারা বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা পরিবার ও দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে। উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ব্র্যাক ব্যাংকের ১,১২০টিরও বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এর মাধ্যমে

ব্যাংকটি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে, যা দেশে আর্থিক অন্তর্ভুক্তি ও সক্ষমতা এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


এ ক্যটাগরির আরো খবর..