× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

স্টাফ রিপোর্টার

ফ্ল্যাট বাসায় আগুনে পুড়ে অঙ্গার স্বামী-স্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
konabari fire

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৬টার দিকে কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ওই এলাকার শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সংবাদ দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশকে সংবাদ দেওয়া হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরিফিন জানান, শনিবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, শনিবার সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..