× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে -ভূমিমন্ত্রী তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়!

ফ্রান্সে হামলার পর প্রথম নির্বাচন

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক:  আজ রোববার ফ্রান্সে শুরু হচ্ছে প্রথম পর্বের আঞ্চলিক নির্বাচন। প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ নিহত হওয়ার পর ক্ষমতাসীন দলের এটাই প্রথম নির্বাচনী চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করছেন, ১৩ নভেম্বর প্যারিস হামলার ঘটনায় সরকারের প্রতিক্রিয়ায় দেশটির জনগণের সমর্থন রয়েছে কি না তা এই ভোটের মাধ্যমে জানা যাবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভের আশা করছে। সেই সঙ্গে ডানপন্থি ন্যাশনাল ফ্রন্টও (এফএন) ভালো ফল করতে পারে।

আজ স্থানীয় সময় সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে রাত ৮টায় পর্যন্ত। দেশটির প্রায় সাড়ে ৪ কোটি ৪০ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আঞ্চলিক এই নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর।

ন্যাশনাল ফ্রন্টের নেতা ম্যারিন লে পেন  ও তার ভাইঝি ম্যারিওন মারেসাল  ফ্রান্সের  আলপেস কোট দ্য আজুর প্রদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ভালো করবে। এই প্রথম ন্যাশনাল ফ্রন্ট ফ্রান্সের এই দুই অঞ্চলের যে কোন একটি তাদের দখলে নিতে পারে।

জরিপ অনুযায়ী, মধ্য-ডানপন্থি রিপাবলিকান ও ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট এবারের নির্বাচনে ৩০ শতাংশ করে ভোট পেতে পারে।  অপরদিকে, প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের নেতৃত্বাধীন সোশিয়ালিস্ট পার্টি সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ভোট পেতে পারে এবং বেশ কয়েকটি অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ হারাতে পারেন।

বিশ্লেষকদের ধারনা, এই আঞ্চলিক নির্বাচনের ফলাফল যদি ন্যাশনাল ফ্রান্টের অনুকূলে যায় আগামী ২০১৭ সালে অনুষ্ঠেয় দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রন্টের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে।


এ ক্যটাগরির আরো খবর..