× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ফেসবুকে ভাইরাল সালমান শাহর ফাঁসির দড়ি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

সাংস্কৃতিক ডেস্কঃ-বাংলা চলচ্চিত্রের অনেক দৃশ্যে তিনি ফাঁসির আসামি সেজেছিলেন। এমনকি জেলও খেটেছেন। সেখান থেকে মুক্তিও পেয়েছিলেন। কিন্তু নিয়তি কাকে বলে, বাস্তব জীবনে ফাঁসির দড়ি ঠিকই গলায় পরতে হলো বাংলা চলচ্চিত্রে দ্যুতি ছাড়ানো তারকা সালমান শাহকে।
‘সত্যের মৃত্যু নেই’ সালমানের চলচ্চিত্রের মতো দীর্ঘ ২১ বছর পর আসল সত্যটা বেরিয়ে আসতে শুরু করছে বলে মনে করছেন তার ভক্ত ও অনুরাগীরা। সালমানের সেই সিলিং ফ্যান ও ফাঁসির দড়ি সম্প্রতি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। ছবিটি শেয়ার দিয়ে সালমান ভক্তরা নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
শুধু ফাঁসির দড়ির ছবি না মৃত্যুর পর দিন সালমান শাহর বাসা থেকে আরও যেসব আলামতের ছবি তোলা হয়েছিল সেসব ছবিও ভাইরাল হয়েছে।
অন্যদিকে, সালমান শাহর মা নীলা চৌধুরী মনে করেন তার ছেলেকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়। আর এজন্য তিনি দীর্ঘ ২১ বছর ধরে সন্তানের ‘হত্যা মামলা’ চালিয়ে যাচ্ছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় ভাড়া বাসায় পাওয়া যায় অভিনেতা সালমান শাহর লাশ। ওই ঘটনায় সালমানের বাবা রমনা থানায় অপমৃত্যুর মামলা করেন। ২০০২ সালে মারা যান সালমান শাহর বাবা। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা সালমান শাহের বিউটিশিয়ান রাবেয়া সুলতানা রুবি বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন নীলা চৌধুরী।
সম্প্রতি রুবির ফেসবুকে এক ভিডিও ফুটেজ নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। ওই ভিডিও ফুটেজে রুবি দাবি করেন- ‘আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের স্বীকার হয়েছিলেন সালমান শাহ’। একদিন পরেই আবার তিনি বিষয়টি অস্বীকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..