× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ফেসবুকে প্রেম, ব্রাজিলের লুসি সিলেটে এসে হয়ে গেলেন খাদিজা

Kishori
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০১৯

সৌরভ আহমেদ,সিলেট প্রতিনিধিঃ এবার বাঙালি যুবকের প্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে এক তরুণী চলে আসলেন সিলেটের জকিগঞ্জে। ব্রাজিলের বাখজিয়াং এলাকার মেয়ে লুসি ক্যালেন স্থানীয় একটি হাসপাতালে কর্মরত আছেন।

জানা যায়, ফেসবুকের মাধ্যমে প্রায় ১৮ মাস আগে জকিগঞ্জের বিলপাড় গ্রামের তৈয়ব আলীর ছেলে শাহেদ আহমদের সঙ্গে লুসির প্রেমের স¤পর্ক গড়ে উঠে। শাহেদ (২৯) পেশায় আনসার সদস্য।

দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে গত ২০ ফেব্রুয়ারি প্রায় সাড়ে ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান লুসি ক্যালেন। সেখানে শাহেদ তাকে বরণ করেন। ২১ ফেব্রুয়ারি আইনজীবী সিরাজুল ইসলামের মাধ্যমে লুসি সিলেট আদালতে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রাখেন খাদিজা বেগম। এরপর ৩ লাখ ২৫ হাজার টাকা দেনমোহরে মুসলিম রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

এদিকে, বিলপাড় গ্রামের ছেলের প্রেমে পড়ে ব্রাজিল থেকে এক তরুণী এসেছে এমন খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ শাহেদের বাড়িতে লুসি ক্যালেনকে দেখতে ভিড় করেন। গ্রামের মানুষের সঙ্গেও হাসিমুখে কথা বলেন লুসি।

শুক্রবার সন্ধ্যায় লুসি জানান, বাবা-মায়ের ইচ্ছাতেই বাঙালি ছেলেকে বিয়ে করতে তিনি বাংলাদেশ এসেছেন। বিয়ের জন্য বাবা-মায়ের অনুমতি নিয়ে ১৫ দিনের ছুটিতে তিনি বাংলাদেশে এসেছেন। তার বাবা ও মায়েরও আসার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতার কারণে আসতে পারেননি।

লুসি আরও বলেন, বিলপাড় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্য তাকে আকৃষ্ট করেছে। স্বামীর বাড়িতে বেশি সময় কাটাতে ছুটি নিয়ে আবারও বাংলাদেশে আসবেন তিনি।

এ বিষয়ে শাহেদ জানান, ফেসবুকে চ্যাট করেই লুসির সঙ্গে তার স¤পর্ক গড়ে উঠে। নিজে ইংরেজি তেমন না বুঝলেও গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে তিনি লুসির সঙ্গে কথা বলতেন। কথা বলতে বলতে এক সময় তিনি নিজেও ইংরেজিতে দক্ষ হয়ে উঠেন। দুই পরিবারের সম্মতিতে মুসলিম নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..