× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

ফেসবুকে নবীকে অবমাননাকর পোস্ট দেওয়ায় অধ্যাপককে মৃত্যুদণ্ড দিল আদালত

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

২০১৭ সালের পর আবার ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ায় এক বিশ্ববিদ্যালয় অধ্যাপককে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের মুলতানের আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৩ সালের মার্চে গ্রেফতার করা হয় জুনায়েদ হাফিজকে (৩৩) নামের এই অধ্যাপককে।

শনিবার পাঞ্জাবের মুলতানের ওই অধ্যাপককে এ দণ্ড দেওয়া হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। রায়কে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক‘ মন্তব্য করে হাফিজের আইনজীবী আসাদ জামাল বলেছেন, আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব।

শনিবার রায় ঘোষণা উপলক্ষে মুলতানের আদালত চত্বর ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মৃত্যুদণ্ড ঘোষণার পর পরই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ‘ধর্ম অবমাননা‘ আইনে এর আগে ২০১৭ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয় এক ব্যক্তিকে।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। অনাদায়ে তাকে আরো ৬ মাসের জেল দিয়েছে আদালত। নিউ সেন্ট্রাল জেল মুলতানে উচ্চ নিরাপত্তা সম্বলিত ওয়ার্ডে রাখা হয়েছে হাফিজকে। মুলতানের ওই আদালত তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে। দীর্ঘ বিচারকার্য শেষে শনিবার মৃত্যুদণ্ডের এই রায় দেয়া হয় বলে জানিয়েছে আল জাজিরা।


এ ক্যটাগরির আরো খবর..