× Banner
সর্বশেষ
সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী

ফেসবুকে জনপ্রিয় হতে চান?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফেসবুকের মতো এত বড় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়া চাট্টিখানি কথা নয়। তবে ফেসবুক সেলিব্রিটি হয়ে ওঠার জন্য কতগুলো বিষয় আপনাকে মেনে চলতেই হবে-

ভেবেচিন্তে বন্ধুত্ব

সুন্দর ছবিযুক্ত প্রোফাইলের কাউকে খুঁজে পেলেন, আর অমনি তাকে বন্ধু বানানোর জন্য উঠেপড়ে লেগে গেলেন। সেই নারী বা পুরুষ আপনার বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করা পর্যন্ত আপনিও বারবার অনুরোধ পাঠাতেই থাকলেন। ফলে হিতে বিপরীত হলো। জনপ্রিয় হওয়ার চেষ্টায় আপনি মজার খোরাক হয়ে উঠতে পারেন।

বন্ধুদের সব পোস্টেই লাইক

বন্ধুদের সমস্ত পোস্টেই লাইক অনেকেই লাইক দিয়ে থাকেন। পোস্ট মনের মতো না-ও হয়। সবচেয়ে ভালো পোস্টটির সম্পর্কে নিজের মতামত জানানো। এতে যেমন আপনার চিন্তা ভাবনা বন্ধুদের সামনে তুলে ধরতে পারবেন। তেমন বন্ধুরাও খুশি হবেন।

গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা

নিজেকে আপ টু ডেট রাখার সঙ্গে ফেসবুকে বন্ধুদেরও খবর জানাতে থাকুন। কোথায় কী ঘটছে সেগুলো সেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করা। যেমন কোথাও হামলা হয়েছে বা বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, পোস্টে লিখে দিন সেই বিষয়ে আপনার মতামতওদিন। এতে জনপ্রিয়তা বাড়তে বাধ্য। তবে অবশ্যই বিতর্কিত বিষয়ে মন্তব্য এড়িয়ে চলাই ভাল।

প্রোফাইল পিকচার নির্বাচন

নিজেকে কেমন ভাবে উপস্থাপন করতে চান তা অনেকটাই কিন্তু নির্ভর করে আপনার প্রোফাইল পিকচারের উপরে। তাই এই ক্ষেত্রে একটু ভেবেচিন্তে বাছাই জরুরি।

অন্যের সাহায্যে এগিয়ে আসা

বন্ধু হোক বা পরিচিত— সবারে বিপদে এগিয়ে আসা এই যোগাযোগ মাধ্যমের জুরি মেলা ভার। যেমন, কারও যদি জরুরিকালীন রক্তের প্রয়োজন হয়। ফেসবুকে সেই বার্তা বন্ধুদের জানান। বন্ধুদের মধ্যে থেকেই দাতা পেয়ে যাবেন।

অভিনন্দন জানাতে ভুলবেন না

বন্ধুর জন্মদিন বা বিবাহ বার্ষিকীকে অভিনন্দন জানাতে ভুলবেন না। তা না করলে কিন্তু সারা বছর এত খাটাখাটুনির পুরোটাই মাটি। বন্ধুদের অভিনন্দন জানানোটা কিন্তু মাস্ট।


এ ক্যটাগরির আরো খবর..