× Banner
সর্বশেষ
থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী

গৌরনদী প্রতিনিধি

ফেসবুকের পরিচয়ে প্রেম বিয়ের প্রলোভনে ধর্ষণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
বিয়ের প্রলোভনে ধর্ষণ

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, অতঃপর বিয়ের প্রলোভনে নিজ বাড়িতে বেড়াতে এনে প্রেমিকাকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করে প্রেমিক। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নির্যাতিতা প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় শনিবার সকালে ধর্ষক প্রেমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের।

এজাহারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দীন জানান, ফেসবুকের মাধ্যমে বরিশাল কোতয়ালী মডেল থানার রূপাতলী এলাকার বাসিন্দা এক যুবতীর সাথে পাঁচ মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বোরাদী গরঙ্গল গ্রামের মৃত দিলীপ সরকারের ছেলে দীপক সরকারের (৩৪)। সে সুবাধে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে নিজ বাড়িতে বেড়াতে এনে গত ৭ আগস্ট রাতে জোরপূর্বক ধর্ষণ করে দীপক। পরবর্তীতে বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হলে দীপক নানা তালবাহানা শুরু করে।

নির্যাতিতা এজাহারে আরো উল্লেখ করেন, গত ২১ অক্টোবর তিনি দীপক সরকারের বাড়িতে এসে বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করলে দীপক তাকে মারধরসহ বিভিন্নধরনের হুমকি প্রদান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। উপায়অন্তুর না পেয়ে ওইদিন রাতে নির্যাতিতা যুবতী বাদি হয়ে গৌরনদী মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। রবিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কেএম আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ধর্ষক দীপক সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..