× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করা হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কোনভাবেই বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে টাকা হ্যাকড হওয়ার ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এ কারণে ব্যাংকটির বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কোন দোষ নেই। ফেডারেল রিজার্ভ যারা সেখানে দেখভাল করেন তাদের কোন গোলমাল হয়েছে। তারা যদিও অস্বীকার করেছেন যে তাদের কোন দায়িত্ব নেই, কিন্তু এটা হতেই পারে না।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘ওখান (ফেডারেল রিজার্ভ) থেকে তারা একটা বার্তা প্রেরণ করেন বাংলাদেশ ব্যাংকের কাছে যে, আমরা একটা হুকুম পেয়েছি তোমাদের-তোমরা এটা কনফার্ম কর। তারা বলেছে যে এটা ভুয়া কিন্তু তারা নির্দেশনা পাওয়ার আগেই পেমেন্ট হয়েছে।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি বিবেচনায়, তাদের এভাবে পোক্তভাবে আপত্তি করার কোন অধিকার নেই। আমরা কেস করব, তাদের কাছে আমরা টাকা রেখেছি তারা এটার জন্য দায়ী।’


এ ক্যটাগরির আরো খবর..