কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সর্ববৃহৎ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজে ১৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১ টায় সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি মেডিকেল, ইন্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগি প্রশ্নমালার আলোকে প্রতিমাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান কলেজটির অধ্যক্ষ।
কুইজ প্রতিযোগিতার পরীক্ষা পরিদর্শন করেন কলেজটির অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপাধ্যক্ষ নূর ইসলাম শেখসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। কুইজ প্রতিযোগীতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল বিভাগের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাখেন উপাদক্ষ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,উপাদক্ষ নুর ইসলাম শেখ নুর ইসলাম শেখ, সমাজকর্ম বিভাগের প্রভাষক জাকারিয়া মিয়া,ইংরেজি বিভাগের প্রভাষক খাইরুল বাশার রানা প্রমূখ।