× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ফুলবাড়ীতে সাধক ভক্তবৃন্দদের লালন আখরাবাড়ী স্থাপন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

রতি কান্ত রায় (কুড়িগ্রাম) প্রতিনিধি: খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিস্তিয়া রাহমতুল্লাহি আলাইহি এর অনুসারী ফকির লালন শাহ্ একাডেমি সাধক ফকির বাউল মাস্তান ভক্ত আশেকবৃন্দদের মেলা অনুষ্ঠিত।

গতকাল  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের আমির হোসেনের ছেলে ছালেক মিয়া চর শিমুলবাড়ী (ধরলা নদীর চরে) নিজ অর্থায়নে একটি লালন আখরাবাড়ী স্থাপন করেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, সাধক ভক্ত দুদুল মিয়া, মিজানুর রহমান, উকিল মিয়া, আলমগির হোসেন, শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।

ভক্তদের সাথে কথা বলে জানা যায়, সেখানে এই প্রথম লালন,বাউল,সাধক,মাস্তান,ফকিরের ভক্তবৃন্দের মিলন মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যার পর ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে।  ভক্তবৃন্দের পদচারণায় মূখরিত হয়ে ওঠে আখরাবাড়ীর পরিবেশ।

ভোজন দিয়েই শুরু হয়ে যায় ভজনের। বেজে ওঠে খোল, খমক, খঞ্জনি, একতারা আর দোতারা। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ সুর ও তাল মেলাতে শুরু করে দেন। “এসো দয়াল আসরে ডাকি দয়াল তোমারে, তোমার চরণ ছাড়া আমায় করিও না!”


এ ক্যটাগরির আরো খবর..