× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ফুলবাড়ীতে রোটারি ক্লাব অব লালমনিরহাটের ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প 

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

রতি কান্ত রায়, (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোটারি আন্তর্জাতিক ৩২৮১, বাংলাদেশের আয়োজনে ও রোটারি ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা, মশারি বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার(৭ আগস্ট ২০১৯) বিকেল ৩ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ৫০ টি বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (আঁতপ চাল, মসুর ডাল, সায়াবিন তেল, ময়দা, লাচ্চা সেমাই চিনি ও মশারি) বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে চিকিৎসা ক্যাম্প করে ঔষধ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্লাবের প্রেসিডেন্ট ডা: মো: আমিনুর রহমান, এসিসটেন্ড গভর্নর পি,পি, মো: ময়নুল ইসলাম, পি,পি, আব্দুস সালাম বকুল, পি,পি, গোলাম রব্বানী সোহেল, সেক্রেটারি এড: ইকবাল হোসেন মামুন, নোটারিয়ান সামসুল আলম প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..