ফুলবাড়ীতে মাসব্যাপি বিজয় মেলার শুভ উদ্বোধন

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাস ব্যাপি বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বড়ভিটা মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে বড়ভিটা মহাবিদ্যালয় মাঠে মেলার শুভ উদ্বোধন করেন জনাব গোলাম রব্বানি সরকার, চেয়ারম্যান ফুলবাড়ী উপজেলা পরিষদ ও সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখা।
এসময় উপস্হিত ছিলেন জনাব শাহজাদা মিয়া বাদশাহ সহসভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখা,জনাব নূর মোহাম্মদ মিয়া অধ্যক্ষ,বড়ভিটা মহাবিদ্যালয়, জনাব খয়বর আলী মিয়া চেয়ারম্যান, বড়ভিটা ইউপি,জনাব আজিজার রহমান মাষ্টার বিশিষ্ঠ্য সমাজ সেবক ও সভাপতি, ফুলবাড়ী ডিগ্রী কলেজ,জনাব আলতাফ হোসেন সরকার সাবেক চেয়ারম্যান বড়ভিটা ইউপি,জনাব আশরাফুল আলম মন্ডল বুলবুল সভাপতি,বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখা,জনাব আবু বকর সিদ্দিক মিলন সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা ও স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।