× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ জেরুজালেম ও গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিাবর সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে গণতান্ত্রিক জোটের শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচি, সাবেক সভাপতি কমরেড কাজী ফারুক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসক) জেলা সমন্বয়ক এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শাহিদুল এনাম পল্লব, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সমন্বয়ক কমরেড মিজানুর রহমান, যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি আবু তোয়াব অপু, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম মিটুল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি শারমিন সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন বাসদ নেতা কমরেড আসাদুর রহমান।

বক্তারা কর্মসূচী থেকে ইসরায়েলী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদ জানান। সেই সাথে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..