× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাভেরিক রদ্রিগো দুতের্তে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ আগামী ছয় বছরের জন্য ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাভেরিক রদ্রিগো দুতের্তে। দেশটির সরকার পরিচালনা করবেন তিনি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্যালেস রিজাল হলে শপথবাক্য পাঠ করেন রদ্রিগো। দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি বিয়েনভেনিদো রিয়েস তাঁকে শপথ বাক্য পড়ান।

প্রতিবেদনে বলা হয়, রদ্রিগো দুতের্তের কৌশল দেশটির অর্থনৈতিক চাকার গতি বাড়াতে নতুন উদ্যম সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পুনর্বহালের ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি অপরাধী পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির অনুমতি দিতে চান তিনি। এর ফলে এশিয়ার এই গণতান্ত্রিক  দেশে নাগরিকদের মধ্যে মৃত্যু আতঙ্ক সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে মানবাধিকার লঙ্ঘিত হতে পারে বলেও শঙ্কা তাঁদের।

দীর্ঘদিন ধরে ফিলিপাইনের ডাভাও নগরীর মেয়রের দায়িত্ব পালন করেছেন ৭১ বছর বয়সী সাবেক আইনজীবী রদ্রিগো দুতের্তে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত ৯ মে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..