× Banner
সর্বশেষ
বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ রবিবার(২৫ জানুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৫ জানুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গণভোটে “হ্যাঁ”র পক্ষে প্রচারে কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই -অধ্যাপক আলী রীয়াজ প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর সেই জনশক্তি গড়ে ওঠে -ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ সতর্কতা জারি মেটিকুলাস ডিজাইনে জাতীয় সংসদের নির্বাচন কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহায়ক পরিবেশ ও রিসোর্স মোবিলাইজেশনের ওপর জোর দিতে হবে -শিক্ষা উপদেষ্টা

ডেস্ক

ফিনালিসিমাকে মার্টিনেজ, বিশ্বকাপ ফাইনাল হিসেবে দেখছেন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
ফিনালিসিমাকে মার্টিনেজ, বিশ্বকাপ ফাইনাল হিসেবে দেখছেন

জুনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এর আগে মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘ফিনালিসিমা’য় মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচটিকে বিশ্বকাপের ফাইনাল হিসেবে দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

সম্প্রতি লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন মার্তিনেস।

আর্জেন্টিনা বলেন, স্পেনের বিপক্ষে ফাইনালটি বিশ্বকাপের ফাইনাল হতে পারে। এটি আমাদের জন্য বড় একটি অনুশীলনের সুযোগ এবং একই সঙ্গে দারুণ একটি শিরোপা যা আমরা জিততে চাই।

২০২২ বিশ্বকাপের আগে ইতালির বিপক্ষে ফিনালিসিমার উদাহরণ টেনে দিবু বলেন, ওয়েম্বলিতে যখন আমরা ইতালির বিপক্ষে খেলেছিলাম, জানতাম যে সেই ম্যাচটি বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালের সমতুল্য হতে পারত। সেই ম্যাচেই আমরা বুঝেছিলাম যে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি কেমন। এবার স্পেনের বিপক্ষে কাতারে যা-ই ঘটুক না কেন, আমরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত অনুভব করব।’

নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, এই বিশ্বকাপে আমাদের গোল হজম কমাতে হবে। ফরোয়ার্ডরা ম্যাচ জেতায় ঠিকই, কিন্তু রক্ষণভাগ জেতায় শিরোপা। আমার ডিফেন্ডাররা নিজেদের উন্নতির বিষয়ে প্রচণ্ড মনোযোগী।

২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনই খুব বেশি ভাবতে নারাজ এই অ্যাস্টন ভিলা তারকা। তিনি আরও বলেন, বিশ্বকাপের এখনো অনেক মাস বাকি। কাতারে খেলতে যাওয়ার এক সপ্তাহ আগেও আমরা অন্য ম্যাচ খেলছিলাম। ছয় মাস পরে কী হবে তা নিয়ে এখনই ভেবে অস্থির হওয়ার কিছু নেই। এখনো অনেকটা পথ বাকি।


এ ক্যটাগরির আরো খবর..