× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাহিমাকে শিকল মুক্ত করে চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ফাহিমাকে শিকল মুক্ত করে চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.ডব্লিউ. এম. রায়হান ফাহিমার বাড়িতে গিয়ে ফাহিমার ডান পায়ে লাগানো প্রায় ১০/১২ফিট লম্বা শিকল খুলে ফেলার নির্দেশ দেন। পরে তিনি ফাহিমা এবং পরিবারের সম্পর্কে খোঁজখবর নেন। এরপর ফাহিমার পরিবারসহ তার চিকিৎসাভারের দায়িত্ব নেন তিনি। এছাড়াও পরিবারটিকে ব্যক্তিগতভাবে এবং সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি দেন ইউএনও।

এই বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ.ডব্লিউ. এম. রায়হান শাহ্ বলেন, খবরটি শুনেই আমি ফাহিমার বাড়িতে গিয়ে তাকে শিকল দিয়ে বেধে রাখা থেকে মুক্ত করি। ফাহিমাকে দেখে এবং তার কথাবার্তা শুনে মনে হয়েছে সঠিক চিকিৎসা করা গেলে হয়তোবা ভাল হতে পারে। সেজন্য আমি পাবনায় একজন ইউএনও’র সাথে আমি কথা বলেছি। তারা দু/একদিনের মধ্যে আমাকে খবর দেবেন। ফাহিমার চিকিৎসার যাবতীয় খরচ আমি বহন করব পাশাপাশি পরিাবারটির জন্য কিছু করার চেষ্ঠা করব।
উল্লেখ্য, মানসিক ভারসাম্যহীন মেধাবী শিক্ষার্থী ফাহিমা ৩মাস ধরে শিকল বন্দি রয়েছে।

সে চিলমারী উপজেলার কাঁচকোল বুরুজের পার গ্রামের ঈমাম মৃত: নুরুজ্জামানের মেয়ে। মেধাবি শিক্ষার্থী হিসেবে বেশ পরিচিত ছিল ফাহিমার। সে কাঁচকল খামার ছকিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৯৯৬সালে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় বিভাগে পাশ করে। আকষ্মিকভাবে বাবা নুরুজ্জামান পার‌্যালাইজড হয়ে পড়ায় সংসারে নেমে আসে অভাব।

নিজের পড়াশোনার খরচ এবং সংসার চালাতে চাকুরির সন্ধানে ফাহিমা পাড়ি জমান চট্রগ্রামে। চাকুরিরত অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অসাদু পথ অবলম্বন করায় তাকে বহিঃস্কার করা হয়। তখন থেকেই ভেঙ্গে পরেন ফাহিমা। পুনরায় চাকুরিতে চলে গিয়ে কয়েক মাসের মাথায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করে ফাহিমা। কয়েক বছর পর বাবা’র মৃত্যু এবং অভাবের কারণে সঠিক চিকিৎসা না হওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ফাহিমা।


এ ক্যটাগরির আরো খবর..