× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডেস্ক

ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
জাহাঙ্গীর

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে। বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই স্বস্তিতে ঈদযাত্রা হচ্ছে। আমরা চেষ্টা করছি মানুষ যেন ভালোভাবে যেতে পারে এবং ভালোভাবে আবার ফিরে আসতে পারে।

তিনি আরও বলেন, জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ নাশকতা করতে পারবে না।

ঈদে সবাই ছুটি ভোগ করলেও সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির কোনো সদস্য ছুটিতে যাচ্ছেন না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এজন্য তারা কাজ করছেন।

তিনি বলেন, যারা ঢাকা থেকে যাচ্ছেন এবং যারা ঢাকায় থাকছেন, তাদের সবার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..