× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ফসলের সাথে শত্রুতা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩ মার্চ’২০১৬:কৃষক লিটু হোসেন। ১৫ হাজার টাকা খরচ করে নিজের পৈতৃক ২২ শতক জমিতে ধান আবাদ করেছিল। আশা ছিল তার সেই জমি থেকে ২০ মন ধান পাবেন। ধানের ফলনও ভালো হবে বলে আশা ছিল তার। সবুজ ধান দেখে আশায় বুক ভরে ছিল তার পরিবারের। কিন্তু সেই আশা বিনষ্ট করে দিল তার প্রতিবেশী প্রভাবশালী ভূমিদস্যুরা।
বুধবার সন্ধ্যায় সবুজ সেই ধান ক্ষেতে ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দিল তার আশা। বিনষ্ট হয়ে গেল সবুজ সেই ধানের ক্ষেত।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর সংলগ্ন ভোমরাডাঙ্গা গ্রামের মাঠে। এ ঘটনায় কৃষক লিটু হোসেন ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং-৮৮, তারিখ-০২/০৩/২০১৬ ইং।
জানা যায়, মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে লিটু হোসেন তার পৈতৃক সুত্রে পাওয়া ২২ শতক জমিতে ধানের আবাদ করে। কিন্তু প্রতিবেশী জব্বার মন্ডলের ছেলে তোতা মিয়া, পাতা মিয়া, রওশন মিয়া, টুকু মিয়া, রুকু মিয়া ও মোজাহার মন্ডলের ছেলে সরাফত মন্ডল পুর্ব শুত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় প্রভাবখাটিয়ে ওই জমিতে ট্রাক্টর দিয়ে চষে দেয়।

এতে জমির ধান নষ্ট হয়ে যায়। এসময় কৃষক লিটু হোসেন বাঁধা দিলে তারা তাকে একটি ঘরে আটকে রাখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি উদ্ধার পান। সেখান থেকে এসে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বর্তমানে তিনি জীবন ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ধান নষ্টের বিষয়ে একটি সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..