× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছায় ফলের বাগান সাথী ফসল হিসাবে সবজির চাষ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): পাইকগাছায় ফলের বাগান সাথী ফসল হিসাবে সবজির চাষ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ ধরণের সবজি চাষে এগিয়ে আসছে অনেকেই। অনেকেই আগ্রহী হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

সূত্রমতে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা উপজেলা কৃষি অফিসের সাথেই বেশ অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে ফল বাগান। উন্নত জাতের আম সহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপন করা হয়েছে। ফলে গাছ গুলো এখোনো অনেক ছোট হওয়ায় বাগানের মধ্য সাথী ফসল হিসাবে সবজি চাষ করা হচ্ছে ।

খন্ড খন্ড করে লাগানো হয়েছে লাল শাক, ডাটা শাক, পালন শাক, বিট কফি ও সাদা মুলা। অন্যান্য ফসলের মধ্য রয়েছে কচু, ড্রাগণ, ভুট্টা, সূর্যমুখী ও অড়ল সহ নানা রকম সবজি ও ফসল। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, ফল বাগান সাথী ফসল হিসাবে অফিসের নিজস্ব ফল বাগানে সবজির চাষ করা হয়েছে। এটি সম্পূর্ণ জৈব কৃষি ব্যবস্থা পনার মাধ্যমে চাষ করা হচ্ছে ।

ফলে বাড়তি ফসল হিসাবে একদিকে সবজি পাওয়া যাচ্ছে, অপরদিকে উৎপাদিত সবজি কীটনাশক মুক্ত হওয়ায় সাধারণ সবজির চেয়ে এটি অনেক বেশি স্বাস্থ্যকর। বিভিন্ন বিষয়ের ওপর যেসব কৃষকরা প্রশিক্ষণ নিতে আসেন তারা এ ধরণের চাষ দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। যাদের ফল বাগান আছে তারা অনেকেই চাষ শুরুও করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..