× Banner
সর্বশেষ
তারেক রহমানকে পা‌কিস্তা‌নের প্রেসিডেন্টের অভিনন্দন মাদারীপুর ৩ আসনে  বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বিজয়ী তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি অতীতে বিএনপির জয় আওয়ামী লীগ মেনে নিতে পারেনি বলেই শেখ হাসিনা দেশান্তর এক নজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন যারা দীর্ঘ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ আজ ১৩ ফেব্রুয়ারি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ ফেব্রুয়ারি (৩০ মাঘ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে সংখ্যাগরিষ্ট আসনে বিজয়ী হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ বিএনপির বরিশালের ছয়টি আসনেই বিএনপি প্রার্থীদের জয়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-২ আসনে বিপুল ভোটে শামা ওবায়েদ জয়ী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
শামা ওবায়েদ জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-2 (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বেসরকারি ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ১১৭টি কেন্দ্রের সবকটির গণনা সম্পন্ন হয়। রাত ১১টার দিকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসাবে শামা ওবায়েদ তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩২ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মৃত্যুর পর গত ১৭ বছর ধরে নিজ নির্বাচনী এলাকায় সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন শামা ওবায়েদ। এবারের নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলেন।


এ ক্যটাগরির আরো খবর..