× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

ফরিদপুর-২, আসনে নৌকায় ভোট চাইলেন কেন্দ্রীয় চার নেতা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অপর যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠণিক সম্পাদক আহম্মেদ হোসেন, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ৯টায় নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট চায় এ চার নেতা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আঃ রহমান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..