× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৪টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। তালিকায় ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলামকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

এর আগে প্রথম দফায় ফরিদপুর জেলার তিনটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। সর্বশেষ ঘোষণায় ফরিদপুরের বাকি আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হলো।

ফরিদপুরের অন্যান্য আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন—ফরিদপুর-২: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু,ফরিদপুর-৩: মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,ফরিদপুর-৪: কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,মনোনয়ন ঘোষণার পর নাসিরুল ইসলামের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..