ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। বোয়ালমারী- আলফাডাঙ্গা-মধুখালী নির্বাচনী এলাকা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের ১৯৭টি কেন্দ্রের সব কয়টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ২৮ হাজার ৬৩৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্ধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলহাজ সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট।
এর আগে দিনব্যাপী বোয়ালমারী উপজেলার ৭৮টি, মধুখালীর ৭৯টি ও আলফাডাঙ্গার ৪০টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত: ফরিদপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এইবারই প্রথম জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়